• ২০২৬ অগাস্ট ১৫, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ৩০
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এনসিপির সাবেক নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ, জনতার হাতে গণধোলাই |

  • প্রকাশিত ০২:০৮ পূর্বাহ্ন শনিবার, অগাস্ট ১৫, ২০২৬
এনসিপির সাবেক নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ, জনতার হাতে গণধোলাই |
Time Bangla news
মোশারফ হোসেন লিটন, বিশেষ প্রতিনিধি, টাইম বাংলা নিউজ ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানকে নিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য ও সমালোচনার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গণধোলাইয়ের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা আসাদ খোকন। মারধরের পর তাকে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন হরিপুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীসহ স্থানীয়রা।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের জমিদার বাড়িতে এ ঘটনা ঘটে। মারধরের শিকার আসাদ খোকন উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, আসাদ খোকন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সৈনিক। সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রামের ঘনিষ্ঠ সহচর হিসেবে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এনসিপিতে যোগদান করেন। তবে পরবর্তীতে তাকে এনসিপি থেকেও বহিষ্কার করা হয়।

দল থেকে বহিষ্কারের পরও আসাদ খোকন নিয়মিত ফেসবুকে বর্তমান সরকার এবং স্থানীয় সাংসদের বিরুদ্ধে সমালোচনামূলক লেখালেখি করতেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, শুক্রবার বিকালে একদল লোক তাকে মারধর করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে চলে যায়।

সর্বশেষ